শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রমজানে সরকারের ‘দানবীয় মূর্তি’ যেন আরো বিকট: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে আওয়ামী লীগ সরকারের ‘দানবীয় মূর্তি যেন আরো বিকট’ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে দিনে-রাতে ‘পুলিশের অভিযান, জুলুম-নির্যাতন’ চলছে অভিযোগ করে মির্জা ফখরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি মহসচিব বলেন, বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন-প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদা আতঙ্কিত। আওয়ামী সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেফতার করছে, এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরো বিকট আকার ধারণ করেছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশি গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ। করোনা ভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বিএনপি মহাসচিব আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি অবিলম্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ