শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসপাতালে অক্সিজেন সংকট নেই: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এক আইনজীবী আবেদন করতে আদালতে এমন তথ্য দেন অ্যাটর্নি জেনারেল।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মুহা. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী ইশরাত হাসান বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত করোনা পরিস্থিতে শিল্প-কারখানায় অক্সিজেন সাপ্লাই বন্ধ করে শুধুমাত্র হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে সাপ্লাই দিচ্ছে। এছাড়া তিনি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের আবেদন জানান।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাসের সাপ্লাই রয়েছে।

এ সময় আদালত বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। মানুষের জীবন বাঁচানো সবার আগে, প্রয়োজন হলে আদালত অবশ্যই বিষয়টি দেখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ