বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


শুধু হাফেজে কুরআন নয়, এবার বানানো হবে হাফেজে হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহুদ্দিন সাঈদ: বাংলাদেশে হাফেজে কুরআনের সংখ্যা অসংখ্য। ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেক হুফফাজে কেরাম আছেন এদেশে। এটা আমাদের জন্য অত্যান্ত গর্বের ও আনন্দের। এদেশ হাফেজে কুরআনের দেশে। এদেশের মাটি হাফেজদের পদচারণায় মুখরিত। কুরআনের খাদেমদের পদভারে মুগ্ধ।

ঐশীগ্রন্থ আল কুরআনের পরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবস্থান। কুরআনুল কারীমে কোনো সমাধান খোঁজে না পেলে খুঁজতে হয় হাদিসে। বহু মাসআলার মূল বিষয় কুরআনে কারীমে থাকলেও সমাধান দেওয়া হয়েছে প্রিয় নবীর হাদিসে। কিন্তু বাংলাদেশে অসংখ্য হাফেজে কুরআন থাকলেও হাফেজে হাদিস নেই হাতেগোণা একজনও। অসংখ্য হিফজুল কুরআন মাদরাসা থাকলেও হিফজুল হাদিস মাদরাসা নেই একটিও। হিফজুল হাদিসের এই সংকট কাটিয়ে উঠার জন্যই নিজের প্রতিষ্ঠিত মাদরাসায় ‘হিফজুল কুরআনের আলোকে হিফজুল হাদীস’ বিভাগ চালু করেছে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা চাঁদপুরের মহামায়া দারুস সালাম মাদরাসা। অত্যান্ত সফলতার সাথে প্রতিষ্ঠানটি এক বছর অতিবাহিত করার পর এবার পা রাখলো দ্বিতীয় বর্ষে।

নিঃসন্দেহে বলা যায়, মুখস্থের স্থায়ীত্বের জন্য বহু যুগের পরীক্ষিত ও কার্যকরী পদ্ধতির অন্যতম হচ্ছে ‘হিফজুল কুরআন’এর প্রচলিত পদ্ধতি। যা মুসলিম উম্মাহর জন্য স্বতন্ত্র এক গৌরবোজ্জল দৃষ্টান্ত। হিফজুল কুরআনের এ পদ্ধতির অনুকরণেই ‘হিফজুল হাদীসে’র আয়োজন। দারুস সালাম কমপ্লেক্স মাদরাসার পরিচালক মাওলানা আসাদুল্লাহ সুলতান এর  বিশ্বাস ও বক্তব্য হচ্ছে- ‘অবশ্যই তা ফলপ্রসূ হবে, হাদিস মুখস্থ করার অন্যান্য পদ্ধতির চেয়ে বেশিই কার্যকরী হবে এবং ব্যাপকভাবে হাদিস মুখস্থের একটি পরিবেশ তৈরি হবে। ইনশাআল্লাহ!’

সেই বিশ্বাস থেকেই দীর্ঘ ৬ বছর অধ্যয়ন, চিন্তা-ফিকির ও গবেষণা করেছেন তিনি। ১ মাস ব্যাপী ১১ জন তালিবে ইলমের মাধ্যমে করেছেন পর্যবেক্ষণও। এমনকি হিজরী (শাওয়াল) ১৪৪১ - (শাবান) ১৪৪২ শিক্ষাবর্ষে ৬ জন তালিবে ইলমের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এক বছর মেয়াদী ‘হিফজুল কুরআনের আলোকে হিফজুল হাদীসে’র কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে ‘দারুস সালাম কমপ্লেক্স’।

এই ছয় জনের মাঝে আমিও ছিলাম একজন। আলহামদুল্লিাহ! সবক, সাত-সবক ও তামরীনের মাধ্যমে প্রতিটি হাদীস যেন অন্তরে গেঁথে যায় । দৃঢ় বিশ্বাস জন্মে- ‘আর কখনো ভুলবো না।’ সহপাঠীদের দৈনন্দিনের কথা-বার্তায় যেন মুক্তা হয়ে ঝরে রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পবিত্র কথামালা? নববী ইলমের সুবাস নিয়ে মননে ফুটে ওঠে ভাবনার ফুল? মুখস্থ হাদিসগুলো হয় আস্থা ও বিশ্বাসের চুড়ান্ত আশ্রয়।

অনেকের কাছে বিষয়টি নতুà