সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

মানবসেবা শেখ হাসিনা সরকারের প্রথম এজেন্ডা : স্বপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি) বলেছেন, মানবসেবা শেখ হাসিনা সরকারের প্রথম এজেন্ডা। এই সরকার সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করে করোনার মহামারী থেকে জাতিকে রক্ষা করবার জন্য আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন,আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেননি। আমাদের মুক্তিযুদ্ধ করার সুযোগও নেই। কিন্তু আজ আমাদের সামনে মানবসেবা করার সুযোগ এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই মহৎ সুযোগ কাজে লাগানোর জন্য দেশপ্রেমিক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার করোনা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুহা. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন- পুলিশ সুপার মো. মাসুম আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদ আরিফুর রহমান রকেট, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোবায়ের গালীবসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারগণ।

সভায় জেলা শহরে স্বতন্ত্র আইসোলেশন সেন্টার চালু, অধিকহারে করোনা পরীক্ষা, দ্রুত জেলা হাসপতালে আইসিইউ চালুকরণ, হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা, কাঁচাবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ ও আইন প্রয়োগসহ করোনা মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ