বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

মাদারীপুরে শ্লীলতাহানির শিকার মাদরাসাছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামে শনিবার রাতে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। রাতেই ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাদরাসার ছাত্রী বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় রোববার দুপুরে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের একটি গ্রামের ষষ্ঠ শ্রেণির এক মাদরাসার ছাত্রী শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির কাছেই তার মামা বাড়ি যায়। রাত ৮টার দিকে নিজ বাড়ি ফিরছিল। এসময় পথে একই গ্রামের মালেক মোড়লের ছেলে জাকির মোড়ল (৩০), লাল মিয়া মাতুব্বরের ছেলে বাদল মাতুব্বরসহ (২০) আরো দুজনে মিলে নির্জন রাস্তার পাশে ওই ছাত্রীকে জোর করে ধর্ষণ করে।

এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে ওই ছাত্রীর মেডিক্যাল আলমত সংগ্রহ করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার।

ধর্ষণের শিকার ছাত্রী বলে, আমাদের বাড়ির কাছেই আমার মামা বাড়ি। সন্ধ্যার সময় আমি বাড়ি থেকে মামা বাড়ি যাই। রাত ৮টার দিকে মামা বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে জাকির, বাদলসহ চারজনে আমাকে জোর করে ধরে ধর্ষণ করে। আমি জাকির, বাদলসহ চারজনের বিচার চাই।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মুহা. রিয়াদ মাহমুদ বলেন, শনিবার রাতে ধর্ষণের ঘটনায় এক মাদরাসাছাত্রীকে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. কামরুল ইসলাম মিঞা বলেন, এক মাদরাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় রোববার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে। আমরা মামলার আসামিদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ