বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

২০ বছরে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ২ ট্রিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ বছরে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধে খরচ হয়েছে ২.২৪ ট্রিলিয়ন ডলার।

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, নতুন এক গবেষণা রিপোর্টে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেও এ খরচ বাড়তে থাকবে।

গত শুক্রবার (১৬ এপ্রিল) আমেরিকার ব্রাউন ইউনিভারসিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এ গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্ট অনুসারে- মোট খরচের শতকরা ৪১ ভাগ বা ৯৩৩ বিলিয়ন ডলার এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওভারসিজ কন্টিনজেন্সি অপারেশন্স খাত থেকে। আফগান যুদ্ধের মোট খরচের ২৯৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে আফগান ফেরত সেনাদের চিকিৎসার জন্য।

গবেষণা রিপোর্ট বলা হয়েছে- আফগান যুদ্ধের সারসরি ফল হিসেবে এ পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তানে মারা গেছে দুই লাখ ৪১ হাজার মানুষ। এর মধ্যে রয়েছে ২,৪৪২ জন মার্কিন সেনা, ছয়জন প্রতিরক্ষা দপ্তরের বেসামরিক লোক, ৩,৯৩৬ জন মার্কিন ঠিকাদার এবং মিত্র জোটের ১,১৪৪ জন সেনা। যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে, পাকিস্তানের সেনা মারা গেছে ৯,৩১৪ জন।

গবেষণা রিপোর্ট বলা হয়েছে, ৭১ হাজারের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে ৪৭ হাজার আফগানিস্তানের ও ২৪ হাজার পাকিস্তানের।

অন্যদিকে, আফগান তালেবান মারা গেছে ৫১ হাজার এবং পাকিস্তানের তালেবান ও তালেবানপন্থি গেরিলা মারা গেছে ৩৩ হাজার। এছাড়া, আফগান যুদ্ধে ১৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী এবং ৫৪৯ জন ত্রাণ কর্মী নিহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ