মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ; আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপের সংঘর্ষের মামলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। শনিবার আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আটককৃতরা হলেন- দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩), সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)। আটককৃত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের আটক করে।

কোম্পানিগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, আটককৃত আসামিদের মধ্যে একাধিক মামলা রয়েছে। তবে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে তা পরে বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ