সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

সিলেটে মন্দিরে পুরোহিতের লালসার শিকার তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোলাপগঞ্জের বাঘায় মন্দিরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বাঘা কালাকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে গিরিধারী জিও মন্দিরের পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করছেন গোবিন্দ দাস (৪৬)। তিনি টাংগাইল জেলার দেলদোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। ধর্মীয় শিক্ষা লাভের জন্য ওই পুরোহিতের কাছে প্রায়ই যাওয়া আসা করতেন কালাকোনা এলাকার তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হিন্দুরা।

মন্দিরের পার্শ্ববর্তী বাড়ির এক তরুণী গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মন্দিরের পুরোহিত গবিন্দ দাসের লালসার শিকার হন। পুরোহিত ও তার সহযোগী দিপংকর দেব তপন (৩৮) মেয়েটিকে মন্দির থেকে জরুরি কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার দেয়। এ সময় আশপাশ এলাকার লোকজন ও তরুণীর স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তার তথ্য মতে মন্দিরের পুরোহিত গোবিন্দ দাসকে এলাকাবাসী আটক করে গণধোলাই দেয়। তিনি তরুণীকে ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেন। তবে তার সহযোগী দিপংকর দেব তপন পালিয়ে যায়।

এ ঘটনায় গোবিন্দ দাস ও দিপংকর দেব তপন এর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন তরুণীর বাবা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য সহযোগীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ