শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সেহরি সংক্রান্ত জরুরী দুই মাসায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী সুহাইল আবদুল কাইয়ূম।।

সেহরি খাওয়ার বিধান

রোযা রাখার উদ্দেশ্যে রাতের শেষাংশে কিছু খাওয়াকে সেহরি বলে। অর্ধ-রাতের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় সেহরি খাওয়া সুন্নাত ও বরকতপূর্ণ কাজ।

হাদীস শরীফে আছে, নবী কারীম (সা.) ইরশাদ করেন, ইহুদী, খৃষ্টান ও আমাদের রোযার মধ্যে পার্থক্য শুধু সেহরি। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই। তিনি আরও বলেন, সেহরি হলো বরকতপূর্ণ খাবার। অতএব ক্ষুধা বা খাওয়ার চাহিদা না থাকলেও অন্তত এই সুন্নাতের উপর আমল করার জন্য সেহরি খাওয়া উচিত।

সাহরী পেট ভরে খাওয়া জরুরী নয়। ক্ষুধা না থাকলে সেহরির নিয়তে এক ঢোক পানি পান করলেও সুন্নাত আদায় হয়ে যাবে।

সেহরি কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে?

সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। মুয়াজ্জিন ভুলে সুবহে সাদিকের পূর্বে আযান দিলেও সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার করা যাবে। আর মুয়াজ্জিন আযান দিতে বিলম্ব করলেও সুবহে সাদিকের পর খাওয়া যাবে না। কেননা, রোযা শুরু হওয়ার সম্পর্ক আযানের সাথে নয়; বরং সুবহে সাদিক উদিত হওয়ার সাথে। অতএব আযানের অপেক্ষায় থাকা এবং আযান পর্যন্ত খাওয়া চালু রাখার কোনো সুযোগ নেই।

-ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৪।

লেখক: শিক্ষাসচিব ও নায়েবে মুফতী জামিআ ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ