সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

রমজানকে সামনে রেখে ৮০ টাকায় খেজুর বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য ৮০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী শনিবার থেকে টিসিবির ট্রাকে এই দামে একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি খেজুর কিনতে পারবেন। টিসিবি আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

টিসিবি ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করে থাকে সাধারণত বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে। নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য বাজারের চেয়ে কম দামে বিক্রি করা হয়। টিসিবির ট্রাকের বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ইত্যাদি। তার সঙ্গে নতুন করে খেজুর যুক্ত করা হচ্ছে।

ঢাকায় ১০০টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০টি ট্রাকে পণ্য বিক্রি করছে সংস্থাটি। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

টিসিবি জানিয়েছে, চলতি বছর রমজানে প্রতি ট্রাকে ১০০ কেজি খেজুর বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়া ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১০০০ কেজি পেঁয়াজ এবং ৪০০ থেকে ১০০০ কেজি ছোলা বরাদ্দ করা হয়েছে।

রাজধানীসহ সারা দেশে ৫০০ ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০০টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০টি ট্রাকে পণ্য বিক্রি করছে সংস্থাটি। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপ করা বিধিনিষেধের মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন ক্রেতারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ