শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

গরমে যেসব বাড়তি খাবার পরিহার করা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম।।

ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে। অসহনীয় এই গরমে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই খাবার দাবারেও বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এমনিতেও নানা রোগের মৌসুম যেন গরম। সারাদিন বাহিরে ছুটাছুটি করার পর শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। আমাদের উচিত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা। এই গরমে যে খাবার গুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা জেনে নেওয়া যাক-

প্রথমত ফাস্টফুড পরিহার করা:

গরমের সময় মাংসের তৈরি বার্গার, কাবাব,সিঙ্গারা,ভাজাপোড়া, ফ্রাইসহ তৈলাক্ত ফাস্টফুড জাতীয় সব ধরনের খাবার পরিহার করলে আপনি শারীরিকভাবে ভালো থাকবেন।

অতিরিক্ত মসলা জাতীয় খাবার:

খাবারে অতিরিক্ত মসলা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ কারণে গরমের সময় খাবারে অতিরিক্ত মসলা ব্যবহার পরিহার করা উচিত।

আমিষ জাতীয় কিছু খাবার পরিহার করা:

পেট পুরে মাছ, মুরগি, গরু বা খাসির মাংস, তন্দুরি—এসব খাওয়ার সময় নয় গ্রীষ্মকাল। এতে শরীরের তাপ বাড়ে, বাড়ে ঘাম। এ ধরনের খাবার গ্রহণে হজম-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে।

পনির জাতীয় সস এড়িয়ে চলা:

বিভিন্ন খাবারের স্বাদ বাড়ায় সস। কিন্তু সুস্থতার জন্য গরমের সময় পনিরজাতীয় সস এড়িয়ে চলাই উচিত। কারণ এতে প্রচুর ক্যালোরি ও লবণ থাকে।

অতিরিক্ত চা-কফি পরিহার করা:

কারণ চা ও কফি শরীরের তাপ বাড়ায়। এছাড়াও গরমে চিনিসহ কফিজাতীয় পানীয় শরীরকে পানিশূন্য করে। মুখমণ্ডলকে করে তোলে রক্তিম। এ কারণে গ্রীষ্মের সময় যতটা সম্ভব অতিরিক্ত চা-কফি পান করা থেকে বিরত থাকুন।

সর্বোপরি শরীরকে সুস্থ রাখতে যা যা পরিহার করা দরকার তা পরিহার করলে শরীর ভালো থাকবে।

শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ