সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

লকডাউনকে কেন্দ্র করে সালথায় ভাঙচুর-অগ্নিসংযোগ: পুলিশের মামলায় আসামি ৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের সালথা উপজেলায় লকডাউনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও তিন-চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এসআই মিজানুর রহমান মামলাটি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।

সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, মৃত্যুর গুজব ছড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং থানা ঘেরাওসহ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৮৮ জনসহ তিন থেকে চার হাজার জনের নামে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। বিভিন্ন গুজব ছড়িয়ে এ তাণ্ডব চালানো হয়।

পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ