শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষ, চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নীলক্ষেত মোড়ে বাস ও সিএনজিচালিত আটোরিকশার মধ্যে সংঘর্ষে সিএনজিচালক গোলাম মোস্তফা (৪৫) নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করে চালককে আটক করেছে ঢামেক ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া ৭টায় এ দুর্ঘনাটি ঘটে।

গুরুতর আহতাবস্থায় সিএনজিচালককে উদ্ধার করে সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সিএনজিচালকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসচালককে ঢামেক হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

আটক বাসচালক মো. জালাল মিয়া জানান, তিনি ঠিকানা বাসের চালক। সাভার থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড যাচ্ছিলেন। নীলক্ষেত মোড় ক্রসিং পার হওয়ার সময়ে বাম দিক থেকে সিএনজিটি সজোরে এসে বাসের সামনের চাকার সঙ্গে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বাসটি সামনে এগিয়ে রেখে তিনি সিএনজিচালককে নিয়ে হাসপাতালে আসেন বলে জানান।

পথচারী সিনিয়র স্টাফ নার্স শিপু জানান, বাস-সিএনজি সংঘর্ষে সিএনজিচালক গুরুতর আহত হলে তাকে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সিএনজিচালককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজির মধ্যে থাকা এক মাছ ব্যবসায়ী সামান্য আহত হয়েছেন, তবে আহত ব্যক্তি স্থানীয় একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসা নিয়েছেন, তবে তার নাম জানা যায়নি।

খবর পেয়ে ঢামেকে নিহত সিএনজিচালকের মেয়ে আসমাসহ পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।

আসমা বলেন, ভোরে বাসা থেকে বাবা বের হন, পরে সকালে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

নিহত গোলাম মোস্তফা কুমিল্লা জেলার হোমনা থানার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পরিবার নিয়ে রাজধানীর রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ