বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত

মাস্ক নিশ্চিতে রাজধানীতে দ্বিতীয় দিনেও র‍্যাবের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালাবে র‌্যাব। যারা মাস্ক পরবেন না তাদেরকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করবেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর থেকে জনসচেতনতা বৃদ্ধিতে অভিযান শুরু করবেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, সরকারের নির্দেশনাগুলো বলবৎ করার লক্ষে যারা মাস্ক পরিধান করবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা মহামারি মোকাবিলায় সবার জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হবে বলেও জানান তিনি।

র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এছাড়া লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবে তাদের সচেতন করা হবে যাতে তারা বাইরে না আসে। মূলত জরিমানা করাই র‍্যাবের উদ্দেশ্য নয়। র‍্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।

এদিকে, গতকাল সোমবার (৫ এপ্রিল) রাজধানীর শাহবাগে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মানায় ২৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ