সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ২৪ পথচারীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনের প্রথম দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪ জনকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সরকার ঘোষিত সাত দিন লকডাউনের প্রথমদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বোয়ালমারী বাজার ও উপজেলার সাতৈর বাজারে ১৩ ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯/১৮৮ ধারায় ২৭ হাজার ৩০০ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক রোগ সংক্রমণ প্রতিরোধ আইনের ২০১৮এর ২৪/২ ধারায় বোয়ালমারী বাজার ও সহস্রাইল বাজারে ১১জনকে ১১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে লকডাউনের সময় অভিযান অব্যাহত থাকবে। করোনা প্রতিরোধে আমরা আগামীতে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ