সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

ফ্রান্সে হাসপাতালে রোগীর চাপ, ভয়াবহ অক্সিজেন সঙ্কট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃতীয় দফায় দেশজুড়ে লকডাউন দিয়েছে ফ্রান্স। দেশটিতে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। ইতোমধ্যেই আগামী চার সপ্তাহের জন্য সেখানকার সব স্কুল এবং অনাবশ্যক দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

শুক্রবার দেশটিতে এক লাফেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) গুরুতর রোগীর সংখ্যা বেড়ে গেছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আরো বেশি শয্যার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

দেশটিতে বর্তমানে আইসিউতে ভর্তি রয়েছে প্রায় ৫ হাজার মানুষ। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৬৭৭ জন। অপরদিকে মারা গেছে ৩০৪ জন।

শনিবার থেকেই দেশটিতে লকডাউন জারি রয়েছে। মঙ্গলবার থেকে লোকজনকে নিজের বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের কোথাও ভ্রমণ করতে হলে অবশ্যই প্রয়োজনীয় কারণ দেখাতে হবে।

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আশা প্রকাশ করেছেন যে, আরও একদিন লকডাউন জারির আগেই হয়তো করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ