সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

করোনা ভাইরাসে আক্রান্ত গাজীপুরের জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। রোববার নমুনা পরীক্ষার ফলে তার দেহে করোনা পজেটিভ নিশ্চিত হয়েছেন তিনি।

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই তার শুকনা কাঁশি হচ্ছিল। দুইদিন ধরে জ্বরেও ভুগছিলেন তিনি এবং ঘুমে সমস্যা হচ্ছিল। এসব লক্ষণ দেখা দিলে রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় দেয়া হয়। সন্ধ্যায় তার নমুনায় ফলে করোনা পজেটিভ হওয়ার খবর পান। পরে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। পরে পরিবারের অন্যদের নমুনাও সেখানে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। তাদের রেজাল্ট এখনও পাইনি।

গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তিনি।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান ওই খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববারে (বিগত ২৪ঘন্টার) প্রকাশিত তথ্যে গাজীপুরে ২৭২ জনের নমুনায় ৬৪ জনের মধ্যে করোনা পজেটিভ হয়। এ যাবৎ গাজীপুরে ৮হাজার ৩৭জন করোনায় আক্রান্ত হয়েছেন আর ৭হাজার ৩৬৬জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১জন মারা গেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ