শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবাস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। দেশটির বালাদ এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে রোববার একাধিক রকেট হামলা হয়েছে। মার্কিন সেনাদের আবাসিক এলাকায় রকেট দুটি আঘাত হানলেও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্পুটনিক ও মেহের নিউজের।

কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। তবে এ হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী।
ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরাকের রাজধানী থেকে ৮০ কিলোমিটার উত্তরে পল্লী এলাকায় বালাক মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত।

গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে এ ঘাঁটিতে।এ ছাড়া গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হন।

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে এ ধরনের হামলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ