সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

শীতলক্ষ্যায় ‘শতাধিক’ যাত্রী নিয়ে লঞ্চডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ‘শতাধিক’ যাত্রী নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সাবিত আল হাসান নামের লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের যাচ্ছিল। পথিমধ্যে আজ রোববার সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ।

তবে তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি যে, লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিল। তবে লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল বলে খোঁজ নিয়ে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেয় লঞ্চটি। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায় লঞ্চটি। পথিমধ্যে ঝড়ের কবলে পড়লে এটি দুর্ঘটনার শিকায় হয়। ‘অর্ধশতাধিক’ যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, একটি লঞ্চ ডুবেছে। নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ