শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মুসাদ্দিক আহমদ মুসা'র ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিশ্রুতিশীল তরুণ ছড়াকার মুসাদ্দিক আহমদ মুসার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

গতকাল শুক্রবার (২ এপ্রিল) হবিগঞ্জের দারুল ইরশাদ মাদরাসায় 'সাততারা' কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল জনাব আবদাল হোসেন খান বলেন- "মাদরাসা পড়ুয়াদের মাঝে সাহিত্যচর্চার যে জোয়ার সৃষ্টি হয়েছে তা সত্যিই আশা জাগানিয়া। মুসাদ্দিক আহমদ মুসা সেই ধারাবাহিতারই উজ্জ্বল নমুনা। ইসলাম, দেশ ও দশের প্রতি দায়িত্ববোধ ও সমাজ বিপ্লবের চেতনায় লেখালেখির এ বৈপ্লবিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে।"

অনুষ্ঠানে আহূত অতিথিবৃন্দ ও সুশীল ব্যক্তিবর্গ লেখকের এ সৃষ্টিকর্মকে ঘিরে তাদের উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেন এবং লেখকের লেখালেখির হাত আরও শাণিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মহিবউদ্দীন আহমদ সোহেল, মুফতি হাফেজ বশির আহমদ- প্রিন্সিপাল হলি জান্নাত আল ফিরদাউস মহিলা মাদরাসা, আলহাজ্ব শামসুল হুদা- সভাপতি হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস), মাওলানা নাজমুল হুদা চৌধুরি- ভাইস প্রিন্সিপাল মাদরাসা দারুল ইরশাদ, জনাব নিয়াজুর রহমান নিয়াজ- সভাপতি নকীব ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন, মাওলানা জাবের আল হুদা চৌধুরি- সভাপতি যুব উলামা ঐক্য পরিষদ হবিগঞ্জ, জনাব আবিদ রহমান- সভাপতি চুনারুঘাট লেখক ফোরাম, মাওলানা মুজাহিদ আহমদ- সভাপতি হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, জনাব সাঈদ আহমদ খান, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা শিব্বির আহমদ আবির,হাফেজ মাওলানা মুশতাক আহমদ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ