সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

করোনা বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সাথে সাথেই ফের লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। আবার লকডাউন হলে সাধারণ মানুষের রুটিরুজি, শিল্প, ব্যবসা ও সামগ্রিক অর্থনীতির কী হাল হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এই দোলাচলের মধ্যেই শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তর থেকে ইঙ্গিত মিলল, এখনই দেশ জুড়ে কোনো লকডাউনের পরিকল্পনা মোদি সরকারের নেই। বরং লকডাউনের বদলে গত বছরের তুলনায় উন্নত স্বাস্থ্য পরিকাঠামো ও কোভিডের টিকা দিয়েই সংক্রমণের মোকাবেলা করা যাবে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে।

সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করতে পারেন। যে ১১টি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক, ক্যাবিনেট সচিব আজ ওই রাজ্যগুলোর মুখ্যসচিবদের সাথে বৈঠক করেছেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ সূত্রের বক্তব্য, অর্থনীতিতে ফের ধাক্কা এড়াতেই দেশ জুড়ে লকডাউনের কথা ভাবা হচ্ছে না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ আজ বলেন, ‘ফের কোভিড সংক্রমণ সকলের কাছেই দুশ্চিন্তার। তবে স্বাস্থ্য পরিকাঠামো এখন আগের তুলনায় অনেক ভালো। কোভিডের টিকাও এসে গিয়েছে। তাই আমার মনে হয়, সরকার এবার লকডাউন না করেই ভাইরাসের মোকাবেলা করবে।’

সূত্র: আনন্দবাজার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ