শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬, আহত ৭২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে টানেলের মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

আরও অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দেশটির গণমাধ্যমগুলো বলছে— ৩৫০ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিল ট্রেনটি। কিন্তু স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই ঘটে দুর্ঘটনা। টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি। হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ