সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী-মোদিকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় মো. আলাউদ্দিন ব্যাপারী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার ভোরে মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিন রাতে চাঁদপুর ডিবির ওসি টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আলাউদ্দিন ব্যাপারী উপজেলার গোসাইপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার ব্যাপারীর ছেলে।

ডিবি পুলিশের ওসি টান্টু সাহা বলেন, অভিযুক্ত যুবক আলাউদ্দিনকে বুধবার ভোরে মতলব থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তাকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তিনি জানান, গত ২৯ মার্চ আটককৃত যুবক তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কটূক্তি করে। এ ব্যাপারে বুধবার পুলিশ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ