শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাকিস্তান।

দেশটির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে জানিয়েছেন, এর আগে দেয়া নিষেধাজ্ঞা সাসপেন্ড করেছে পেশোয়ার হাইকোর্ট। এরপর ভবিষ্যতে এমন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে খুব সতর্কতার সঙ্গে, যাতে পাকিস্তানের ভবিষ্যত অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।

এ খবর দিয়েছে অনলাইন ডেইলি টাইমস। এতে বলা হয়, এর আগে ভিডিও শেয়ারিংয়ের এই অ্যাপে অশালীনতা ছড়িয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) টিকটক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছিল পেশোয়ার হাইকোর্ট। টিকটকের বিরুদ্ধে এক আবেদনের জবাবে এমন সিদ্ধান্ত দিয়েছিলেন ওই হাইকোর্টের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান। তখন আদালতে উপস্থিত ছিলেন পিটিএ পরিচালক কামরান গান্দাপুর, উপ এটর্নি জেনারেল আমির জাভেদ এবং আসগার কুন্দি।

এই শুনানিতে বিচারপতি রশিদ খান বলেছিলেন, টিকটকে যেসব ভিডিও শেয়ার দেয়া হয় তা পাকিস্তানের সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। এতে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর প্রেক্ষাপটে পেশোয়ার থেকে যেসব রিপোর্ট পাওয়া যাচ্ছে তা সুখকর নয়। তিনি আরো বলেছিলেন, এসব ভিডিও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। তাই অবিলম্বে এটা বন্ধ করা উচিত।

এনটি