সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ৭৮ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সাইকেলসহ নানা পুরস্কার পেলো জকিগঞ্জের ৭৮ জন শিশু-কিশোর। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ শাখা। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে একটানা ৪০ দিন তাকবিরে উলার সাথে (প্রথম তাকবিরেই যুক্ত হওয়া) জামাতে নামাজ আদায় করে।

পুরস্কার জেতা শিশু-কিশোরদের মধ্যে সাইকেল পুরস্কার পেয়েছে ১৭ জন। অন্যদের ক্রেস্টসহ নানা পুরস্কার দেয়া হয়।

উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর বায়তুন নাজাত জামে মসজিদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, কয়েকদিন আগে উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ ঘোষণা দিয়েছিল, শিশু-কিশোররা যদি একটানা তকবিরে উলার সাথে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার ৭৮ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে তারা।

বায়তুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কুদ্দুছ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর কামরুজ্জামান কমরু, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মাহমুদুর রহমান রায়হান, মাওলানা মামুনুর রশীদ।

এ সময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক আব্দুল জলিলসহ এলাকার মুরব্বি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ