শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

এপ্রিল ফুল পালন করলেই আমিরাতে এক বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দাদের 'এপ্রিল ফুল' দিবস পালনের অংশ হিসেবে গুজব ছড়ানো ও কাউকে বোকা বানিয়ে কৌতুক করলে জেলের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। ১ এপ্রিল দিবসটি পালনে 'সমাজে ক্ষতি করা' কার্যক্রমে অংশের জন্য এক বছরের কারাদণ্ডের কথা জানিয়েছে দেশটির প্রসিকিউটর অফিস।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়ামে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমকে এপ্রিল ফুল পালনের মাধ্যম হিসেবে ব্যবহারের সতর্কতা দিয়ে প্রসিকিউটর অফিস জানায়, 'গুজব সমাজে নেতিবাচক প্রভাব ফেলে, জনস্বার্থের ক্ষতি করে, নেতিবাচক মনোভাব ছড়ায় এবং জননিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের কার্যক্রম আইনের অধীনেই শাস্তির যোগ্য যা এক বছরের কারাদণ্ডের কম নয়।'

প্রতিবেদনে বলা হয়, যে কেউই ইচ্ছাকৃতভাবে ভুল বা ক্ষতিকর খবর, তথ্য বা গুজব ছড়াবে অথবা অতিরঞ্জিত প্রপাগান্ডা প্রচার করে যদি জননিরাপত্তা বিঘ্নিত ও জনস্বার্থের ক্ষতি করবে, তাকে এই কারাদণ্ড দেয়া হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ