শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

২০ বছর কারাভোগ শেষে মুক্তির এক দিনের মাথায় ফের আটক ফিলিস্তিনি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ২০ বছর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার এক দিনের মাথায় ফিলিস্তিনি তরুণকে পুনরায় আটক করেছে ইসরায়েলের দখলদার সেনারা। গত সোমবার (২৯ মার্চ) মাজাদ বারবারকে মুক্তি দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে পুনরায় তাঁকে আটক করেছে দখলদার সেনারা।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দী মাজাদ বারবার (৪৫ বছর) কে পুনরায় আটক করেছে। আটকের সময় তাঁর বাড়িতে হামলা চালানো হয় এবং উপস্তিত লোকদের মারধর ও কটূক্তি করা হয়। এছাড়াও সেখানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সোমবার মুক্তির পর মাজাদের পরিবারের আনন্দের রোল পড়ে। কারামুক্তির পর মাজাদকে বরণ করে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে বাধা প্রদান করে ইসরায়েলি সেনারা। দীর্ঘকাল পর মাজাদের মুক্তিতে জেরুজালেমের রাস আমুদ এলাকায় জনগনের এক বিশাল র‌্যালী বের হয়।

২০০১ সালের ৩০ মার্চে ইসরায়েল বিরোধী সহায়তা করায় মাজাদকে দখলদার সেনারা আটক করে। তখন তাঁর স্ত্রী ফাতেমা ও দুই শিশু সন্তান ছিল। তাঁর দুই সন্তান এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সূত্র: প্যালেস্টাইন পোস্ট

এনটি