সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

হেফাজতের বিরুদ্ধে করা মামলার আসামি বিএনপির মৃত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা মামলার আসামি করা হয়েছে বিএনপির এক মৃত নেতাকে। ওই নেতার নাম আলী হোসেন প্রধান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

২০১৬ সালের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ কারাগারে মারা যান আলী হোসেন প্রধান। ওই বছর ৩ নভেম্বর একটি রাজনৈতিক মামলার গ্রেফতার হন তিনি।

বিএনপির এ নেতা মারা যাওয়ার চার বছর পর সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতা মামলার ৭ নম্বর আসামি হয়েছেন তিনি।

হেফাজতে ইসলামের ডাকা হরতালে আলী হোসেনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন থানার এস আই (নিরস্ত্র) কাজল চন্দ্র। মৃত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার খবর প্রকাশ হওয়ার পর নারায়ণগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত রোববার হেফাজতের ডাকা হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। পুলিশ ৫টি আর র‍্যাব ১টি মামলা দায়ের করে এসব মামলার ১৩৬ জন এজাহার নামীয় আর অজ্ঞাত আসামি করা হয় ৩ হাজারের বেশি।

একটি মামলার আসামি করা হয় জালকুড়ি মাইজপাড়া এলাকার মৃত আলমাছ প্রধানের ছেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী হোসেন প্রধানকে। অথচ তিনি ২০১৬ সালের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকাবস্থায় মারা যান৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর৷ যে বছর তিনি মারা যান সেই বছরেরই ৩ নভেম্বর নাশকতার অভিযোগে একটি মামলায় গ্রেফতার হন তিনি৷ পরে কারাগারে বন্দী অবস্থাতে তার মৃত্যু হয়৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ