শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ফের লকডাউনে যাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবার লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার। মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখার পরিকল্পনা করেছে তুর্কি সরকার। এর আওতায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে।

দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান জানান, রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ