সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

প্রেসিডেন্টের ব্যর্থতায় পদত্যাগ করলেন ব্রাজিলের ৩ বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর ব্যর্থতার প্রেক্ষাপটে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা পদত্যাগ করেছেন। বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এতথ্য জানানো হয়েছে। এর আগে ব্রাজিলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা পদত্যাগ করলে সোমবার প্রেসিডেন্ট তার মন্ত্রিসভা পুনর্গঠন করতে বাধ্য হয়েছিলেন।

করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার কারণে বোলসোনারোর জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে। তিনি দু'বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এই প্রেসিডেন্ট করোনারোধে কোয়ারিন্টাইনের বিরোধিতা করছেন। তিনি বলেন, এর ফলে অর্থনীতির ক্ষতি হবে।

বিশ্বে যে কয়েকটি দেশে করেনাভাইরাস ভয়াবহভাবে আঘাত হেনেছে, ব্রাজিল তার অন্যতম।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল এডসন লিল পুজল, নৌপ্রধান অ্যাডমিরাল ইলকুইস বারবোসা ও বিমানপ্রধান লে.-ব্রি. অ্যান্টোনিও কার্লোস বারমুদেজ মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের নতুন মন্ত্রীর সাথে সাক্ষাত করে পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগের আগে তাদের সাথে মন্ত্রীর উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলেও জানা গেছে। পরে মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছে।

এটি ব্রাজিলের রাজনৈতিক ঘটনাপ্রবাহে বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে।ব্রাজিলের ইতিহাসে আগে কখনোই প্রেসিডেন্টের সাথে মতপার্থক্যের কারণে তিন বাহিনীর প্রধানের পদত্যাগের ঘটনা ঘটেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ