শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দ্রুত রূপ পরিবর্তন করছে করোনা: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড-১৯ ভ্যারিয়েন্ট সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত রূপ পরিবর্তন করছে। বাংলাদেশের মত ঘনবসতির দেশে নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে পারে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত এক ভার্চুয়াল মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, এখন এর ট্রিটমেন্ট প্রটোকল ব্যবস্থাপনা প্রতিপালন অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সবাইকে আতঙ্কিত না হয়ে সজাগ ও সচেতন থাকতে হবে। টিকা নেওয়ার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, সামাজিক অনুষ্ঠানসহ যে কোন ধরনের জমায়েত পরিহার করতে হবে, রমজান মাসে শপিং খুব সাবধানে করতে হবে।

করোনা মোকাবিলায় সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোভিড-১৯ শনাক্ত করণের জন্য ১৪ টি (বেসরকারি হাসপাতাল) ডায়াগনস্টিকসকে আরটি-পিসিআর পরীক্ষা করার অনুমোদন দেওয়া হয়েছে। এ গুলো সরকার নির্ধারিত মান বজায় রেখে আরটি-পিসিআর পরীক্ষা করে যাচ্ছে।

মন্ত্রী জানান, দেশের সরকারি ও বেসরকারি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর সাথে সাথে কভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য ৬ টি প্রতিষ্ঠানকে ঢাকা শহরের সুবিধাজনক এলাকায় সাব-সেন্টার স্থাপন করে কোভিড পরীক্ষা করার অনুমতি দেওয়াহয়েছে।

সংগঠনের সভাপতি এম এ মুবিনখানের সভাপতিত্বে সভায় বিপিএমসিএ’র উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য দেন- আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেনখান, পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুররহমান, জাপান ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, গ্রিন লাইফ মেডিকেল কলেজের এমডি ডা. মো. মাঈনুল আহসান, ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ