শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৪ বছর ধরে সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না এক ফিলিস্তিনি মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের পাঁচ সন্তানকে গত চার বছরে মাত্র একবার দেখতে পেয়েছেন ফিলিস্তিনি মা নিভান গারকুয়াদ। সন্তানদের তাদের বাবার কাছে পাঠানোর পর পরিবার থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এই নারীর স্বামী থাকেন ২০০ কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিমতীরের কালকিলায়। গাজা উপত্যকার জুহর আল-দ্বীক গ্রামে বাবা-মা ও ছোট ছেলের সঙ্গে থাকেন ৩৯ বছর বয়সী এ নারী।-খবর মিডল ইস্ট আইয়ের

সন্তান ও স্বামীর সঙ্গে দেখা করতে পশ্চিমতীরে যেতে ২০১৮ সাল থেকে পাঁচবার ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। কিন্তু তার সেই আবেদন কখনও মঞ্জুর হয়নি।

নিভান গারকুয়াদ বলেন, সন্তানদের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয়েছিল বছর চারেক আগে। তাদের সঙ্গে এক বিছানায় না শুইলে আমার ঘুম আসত না। অথচ গত চার বছর ধরে আমাদের কোনো দেখা নেই। কেবল মোবাইল ফোনে ভিডিওকলের মাধ্যমে তাদের দেখার স্বাদ মেটাতে হয়।

তিনি আরও বলেন, মা ছাড়া সন্তানদের বেড়ে ওঠা মেনে নেওয়াও কষ্টকর। এ ছাড়া তাদের বাবা কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকেন। এ সময় বাচ্চাদের দেখার কেউ থাকেন না।

পশ্চিমতীরে যেতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের অনুমোদন নিতে হয় অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের। কারণ দুই অঞ্চলের মধ্যে একমাত্র যাওয়ার পথ হচ্ছে ইসরায়েল নিয়ন্ত্রিত সীমান্ত ইরেজ। ২০০৭ সালে নির্বাচনে জয়ের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে। এর পর থেকে উপকূলীয় এই ছিটমহলটিকে কঠোরভাবে অবরোধ করে রাখে ইসরায়েল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ