শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাসপোর্ট ছাড়াই আন্তঃদেশীয় যাতায়াত চালু করছে তুরস্ক-আজারবাইজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক ও আজারবাইজানের সরকার দুই দেশের মধ্যে পাসপোর্টবিহীন যাতায়াত চালু করতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে দুই দেশের নাগরিকরা উভয়দেশে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন বলে সোমবার এক বিবৃতিতে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, 'তুরস্ক প্রজাতন্ত্র ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে ২০২০ সালের ১০ ডিসেম্বর এক চুক্তি স্বাক্ষর হয়, যার ভিত্তিতে উভয় দেশের নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দুই দেশে সফর করতে পারবেন, যা ২০২১ সালের ১ এপ্রিল কার্যকর হবে।'

বিবৃতিতে বলা হয়, 'তুরস্ক ও আজারবাইজানের নাগরিকরা দুই দেশে তাদের পাসপোর্ট ছাড়াই সরাসরি ভ্রমণ করতে পারবেন। তাদের শুধু নতুন জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।' নতুন এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

সূত্র: ইয়েনি শাফাক

এনটি