সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

নিবার্চন নিয়ে সংঘর্ষ, নৌকার দুই সমর্থককে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আমতলীতে আসন্ন ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে নৌকার দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৯টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউপি কাযার্লয়ে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আব্দুর রহমান (৪০) ও আবুল কালামের স্ত্রী রাবেয়া বেগম (৩০)।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় ইউপি কাযার্লয় সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস) সমর্থকরা দা, রামদা ও বাঁশের লাঠি নিয়ে নৌকা মার্কার নিবার্চনী অফিস খোলার সময় আব্দুর রহমানকে কুপিয়ে আহত করে। এরপর ওখান থেকে তারা নৌকার অপর কর্মী আবুল কালামের বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে স্ত্রী রাবেয়াকে পিটিয়ে আহত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহাদৎ হোসেন বলেন, আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, এটি নিবার্চনী সহিংসতা নয়। বরং পারিবারিক দ্বন্দ্ব। আমার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাদের শুধু শুধু দোষারোপ করা হচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মী আব্দুর রহমান ও আরেক কর্মী আবুল কালামের স্ত্রী রাবেয়াকে পিটিয়ে আহত করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, প্রাথমিক তদন্তে কুপিয়ে আহত করার সত্যতা পাওয়া যায়নি। তবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ