শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছয় মাস পর করোনায় মৃত্যুহীন দিন পার করলো লন্ডন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় সাড়ে ছয় মাস পর করোনায় মৃত্যুহীন একটি দিন পাল করলো ব্রিটেনের লন্ডন শহর। গত রোববার লন্ডনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) পরিসংখ্যানের বরাত দিয়ে সিএনএন বলেছে, করোনা মহামারী শুরুর পর গত ১৪ সেপ্টেম্বর কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এরপর গত রোববার কোন মৃত্যু হয়নি লন্ডনে। তবে ওই দিনে পুরো দেশে করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের বৈশ্বিক পরিসংখ্যান হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬১৫ জন।

এমনিতে সাপ্তাহিক ছুটির (রোববার) পরদিন করোনা তথ্যের পরিসংখ্যান জানাতে দেরি করে কর্তৃপক্ষ। সাধারণত সে জন্যই সোমবারের পরিসংখ্যানে মৃতের সংখ্যা কম থাকে। কিন্তু যুক্তরাজ্যে করোনার সাম্প্রতিক পরিস্থিতি ইতিবাচক। সেখানে গত জানুয়ারিতেও প্রতিদিন দুই শতাধিক করোনা রোগীর মৃত্যু হতো।

ব্রিটেনে সোমবার থেকে ঘরে থাকার নির্দেশনা শিথিল করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কোভিডের অন্যান্য নিষেধাজ্ঞায়ও শিথিলতা আনা হয়েছে। দেশটিতে এখন টেনিস কোর্ট, সুইমিং পুল ও গলফের মতো আউটডোর খেলাধুলায় নিষেধাজ্ঞা নেই। বিয়ের অনুষ্ঠানের বিষয়ে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। তবে সর্বোচ্চ ৬ জন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস শিগগিরই দ্বিতীয় ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ