শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৩ নারী স্বাস্থ্যকর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিন নারী স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। কাররা গুলি চালিয়েছে এব্যাপারে এখানো কিছু জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এই ঘটনা ঘটে। এছাড়া আফগান স্বাস্থ্য বিভাগের প্রাদেশিক সদর দফতরে একই দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দফতরের গেটে বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময় জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করা হয় তিন নারী টিকাকর্মীকে। তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী।

এসব হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ