শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ব্রিটেনে রাসুল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানালো আল-আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়। রোববার এক বিবৃতিতে মিসরের কায়রোভিত্তিক প্রতিষ্ঠানটির উগ্রবাদ মোকাবেলায় পর্যবেক্ষক সংস্থা এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে এই ব্যঙ্গচিত্রকে 'মানহানিকর কাজ' হিসেবে বর্ণনা করে বলা হয়, এই ব্যঙ্গচিত্র ‘ঘৃণামূলক বক্তব্যে’ ইন্ধন দেবে। এতে আরো বলা হয়, সারাবিশ্বের প্রায় দুই শ' কোটি মুসলামানের অনুভূতিতে এর মাধ্যমে অযৌক্তিকভাবে আঘাত করা হয়েছে।'

এর আগে গত ২২ মার্চ ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের বেটলি গ্রামার স্কুলের এক শিক্ষক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অসম্মান করে আঁকা কার্টুনচিত্র শ্রেণীকক্ষে প্রদর্শন করেন। ওই কার্টুনগুলো ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে প্রকাশিত বলে মনে করা হচ্ছে।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার ওই স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিপুল সংখ্যক লোক।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয় এবং সরাসরি শিক্ষাদানের বদলে অনলাইন মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু করেছে।

আল-আজহারের বিবৃতিতে বলা হয়, 'এটি (অবমাননাকর ব্যঙ্গচিত্র) ওই সমাজের ভয়াবহ ফাটলের স্পষ্ট চিত্রই তুলে ধরেছে।'

এর আগে ২০২০ সালের অক্টোবরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে কার্টুন প্রকাশিত হলে তা সারাবিশ্বে উত্তেজনা সৃষ্টি করে। ওই ঘটনার প্রতিবাদে মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের এক আন্দোলন পরিচালিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ