বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ডা. শাহাদাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে নগরীর নিজস্ব ট্রিটমেন্ট নামে এক হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, বিএনপির এই নেতার নামে একটি মামলা রয়েছে। এর আগে, বিকেলে চট্টগ্রাম নগরীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের হামলায় এক নারী পুলিশ সদস্য আহত হন। এ সময় মিছিল থেকে ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, এসময় দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এসময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। আগুন দেয় ২টি মোটরসাইকেলে। এছাড়া ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয়েছে নগরীর বেশকিছু এলাকায়।

এছাড়া ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটর্নায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ