শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে তিন স্বাধীনতাকামী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কাশ্মিরের শপিয়ান জেলায় কর্ডন এবং সার্চ অপারেশন (ক্যাসো) চালানোর সময় ভারতীয় বাহিনীর এনকাউন্টারে অজ্ঞাতনামা তিন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়া ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, শপিয়ান জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারা কোনো ধরনের তথ্য ছড়ানো রোধ করতেই এ পদক্ষেপ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র ইমাম সাহিব শপিয়ান বলেন, গত ২২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে স্বাধীনতাকামীদের উপস্থিতির কথা জানতে পেরে স্থানীয় মানিহাল গ্রামে অভিযান পরিচালনা করে রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি), সিআরপিই এবং জম্মু-কাশ্মির পুলিশ।

ওইদিন ভারতীয় বাহিনী প্রথমেই নির্দিষ্ট অঞ্চল থেকে বের হওয়ার সকল রাস্তা ব্লক করে দেয়। এরপর এলাকাটিতে প্রবেশ করে। এ সময় গোপন স্থানকে নিশানা করে গুলি চালানো শুরু করে ভারতীয় বাহিনী। এতে ঘটনাস্থলেই দুই স্বাধীনতাকামী নিহত হন। পরবর্তীতে আরো একজনের মৃত্যু হয়, যোগ করেন তিনি।

এই কর্মকর্তা আরো জানান, অভিযানের আগে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে হয়। তার ভাষায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অঞ্চলটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ