শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইরানি টিভি চ্যানেলের পেজ বন্ধ করল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারও ইরানবিদ্বেষী আচরণের প্রমাণ দিয়েছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) প্রেস টিভিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফেসবুক জানিয়েছে, তারা স্থায়ীভাবে এই টিভির পেজ বন্ধ করে দিয়েছে। এর কারণ হিসেবে বরাবরের মতো ফেসবুকের ‘নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।

সামাজিক এই যোগাযোগের মাধ্যমটি নিজেকে ‘বাক স্বাধীনতা’ চর্চার উপযুক্ত স্থান বলে দাবি করা সত্ত্বেও এখন পর্যন্ত কয়েকবার প্রেস টিভির অফিসিয়াল পেজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্রেস টিভির ফলোয়ার সংখ্যা ৪০ লাখের বেশি। গত জানুয়ারি মাসের মাঝামাঝি এই মিডিয়ার অফিসিয়াল পেজ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল ফেসবুক। পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদন করার পর তারা আবার এটি খুলে দেয়। যদিও এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না।

২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষ ইরান ও রাশিয়ার শত শত একাউন্ট বন্ধ করে দেয়। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি দাবি করে, ভুল তথ্য প্রচারের দায়ে এসব একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তখন থেকে কয়েকবার প্রেস টিভির ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়।

সূত্র : পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ