শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইন্দোনেশিয়ায় তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুন, দগ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার অন্যতম বৃহত্তম একটি তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি পের্টামিনা পরিচালিত বালোঙ্গান পরিশোধনাগারে। এতে অন্তত পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিযে নেয়া হয়েছে আশপাশের প্রায় ৯৫০ অধিবাসীকে। নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন।

টিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, সোমবার সকালেও দাউদাউ করে আগুন জ্বলছে তেল পরিশোধনাগারটিতে।
স্থানীয় মেট্রো টিভিকে এক বাসিন্দা বলেন, আমরা প্রথমে জ্বালানির তীব্র গন্ধ পাই, এত তীব্র যে আমার নাক জ্বলছিল। তখনই আমরা বজ্রপাতের শব্দ শুনি। পের্টামিনা বলছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে তা শুরু হয়েছিল ভারী বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে।

পরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, আগুনে তাদের তেল পরিশোধন সক্ষমতায় কোনও সমস্যা হয়নি। তবে সতর্কতাস্বরূপ আপাতত তেলপ্রবাহ নিয়ন্ত্রণ এবং পরিশোধনাগারটি বন্ধ রাখা হচ্ছে। আগামী পাঁচদিনের মধ্যে সব কার্যক্রম আবারও চালু হবে বলে আশা করছে পের্টামিনা কর্তৃপক্ষ।

জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী বালোঙ্গান পরিশোধনাগারটি দৈনিক ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ