শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিশরে বহুতল ভবন ধস; নিহতের ১৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের রাজধানী কায়রোতে একটি বহুতল ভবন ধসে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। স্থানীয় সময় শনিবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।

কায়রোর গভর্নর এক বার্তায় জানিয়েছেন, রাত ৩টায় গভর্নরের ক্রইসিস রুমকে জানানো হয় যে ৯ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এরপর দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের দল পাঠানো হয়। তারা ধ্বংস্তুপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

কায়রো গভর্নরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা খালিদ আব্দেল-আল জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ