সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার শালিখা উপজেলায় ‘প্রতিপক্ষের’ হামলায় এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার রাত ১০টার দিকে তালঘড়ি ইউনিয়নের কুশখালী গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে বলে শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

জানা যায়, নিহত ওহিদ মোল্লা (৪০) স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তার ভাই তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার মোল্লাও আছেন আহতদের মধ্যে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সন্দেহভাজন হিসেবে ৬ জনকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি তরিকুল ইসলাম। তিনি বলেন, সরোয়ার ও ওহিদ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে চতুরবাড়ীয়া বাজার থেকে তিনটি মোটরসাইকেলে করে নিজেদের গ্রাম কুশখালী ফিরছিলেন। পথে কুশখালী ব্রিজের উপর পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

‘এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সরোয়ার মোল্লা, ওহিদ মোল্লাসহ ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওহিদকে মৃত ঘোষণা করেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ