শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনায় পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে বিয়ের অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণে লাগাম টানতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ হতে যাচ্ছে পাকিস্তানে।

আজ রোববার এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার বা এনসিওসি।

ঘোষণায় বলা হয়, আগামী ৫ এপ্রিল থেকে যেসব শহর ও জেলায় আক্রান্তের হার ৮ শতাংশের বেশি সেখানে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে। পাকিস্তানে আঘাত হেনেছে করোনার তৃতীয় ঢেউ। এটি নিয়ন্ত্রণেই নতুন করে কড়াকড়ি আরোপের কথা ভাবছে দেশটি।

পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর এই ঘোষণা দিয়েছেন। এসময় ভিডিও কনফারেন্সে তার সঙ্গে যুক্ত ছিলেন দেশটির ৪ প্রদেশের মুখ্যমন্ত্রীরা। এতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা আভ্যন্তরীণ অনুষ্ঠানের জন্যেও কার্যকর থাকবে।

দেশটিতে আজ রোববার ৪ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে একটানা তৃতীয় দিনের মতো ৪ হাজারের ওপরে রয়েছে শনাক্তের সংখ্যা। সর্বশেষ এক দিনে দেশটিতে করোনায় মারা গেছেন ৫৭ জন। ২০২০ সালের ২১ জুনের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা দেশটিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ