শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিয়ানমারে জান্তার নলে একদিনেই ৯০ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে কমপক্ষে ৯০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার জান্তাবিরোধী বিক্ষোভ-মিছিলে গুলি চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশের মানুষকে ও গণতন্ত্র রক্ষায় লড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে এতো প্রাণহানি ঘটে। জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।

এদিকে, রাজধানী নেপিদোতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পর ফের নির্বাচনের প্রতিশ্রুতি দেন শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। তবে তিনি নির্বাচনের জন্য সম্ভাব্য কোনো তারিখ উল্লেখ করেনি।

মান্দালয়ের বিক্ষোভকারী থু ইয়া জা রয়টার্সকে বলেছেন, তারা আমাদের পাখি বা মুরগির মতো গুলি করে হত্যা করছে। আমাদের ঘরে ঘরে গিয়ে হত্যা করছে। তবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। জান্তা সরকারের পতনের আগ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ