শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

থামছেই না ইউরোপগামী অভিবাসীদের যাত্রা: এক বছরে সহস্রাধিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপে যেতে সমুদ্র পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। ২০২০ সালে শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে এক বছরে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় পানিতে ডুবে মোট দুই হাজার দুই শ' ৭৬ জন অভিবাসীর মৃত্যু হয়। এতে বলা হয়, ২০১৯ সালে এই মৃত্যুর সংখ্যা ছিলো দুই হাজার ৯৫ জন এবং ২০১৮ সালে সংখ্যা ছিলো দুই হাজার তিন শ' ৪৪ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, মোট ৮৬ হাজার চার শ' ৪৮ জন অভিবাসী ইউরোপে প্রবেশ করতে সক্ষম হন। অন্যদিকে সমুদ্রপথে আরো ৫২ হাজার ৩৭ জন অভিবাসীকে ইউরোপে প্রবেশে বাধা দেয়া হয়।

গত বছর লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরের পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে নয় শ' ৮৪ জনের মৃত্যু হয়। অন্যদিকে ক্যানারি দ্বীপ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত আট শ' ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

সূত্র : ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ