রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আল নূর রক্তদান কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘তারা রক্ত দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, আমরা রক্ত দেব মুমূর্ষ ভাইর জন্য’- এই প্রতিপাদ্য সামনে রেখে কাতারে অনুষ্ঠিত হয়েছে আল নূর রক্তদান কর্মসূচী। আল নূর কালচারাল সেন্টারের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে গতকাল ২৫ মার্চ দোহার হামাদ মেডিকেলে আয়োজিত এই রক্তদান কর্মসূচীতে অনেক দেশপ্রেমিক প্রবাসী অংশ নেয়।

আল নূর সমাজকল্যাণ বিভাগের সহকারী পরিচালক মাওলানা গোলাম রব্বানী ও প্রধান সমন্বয়ক এম এ মুকিতের নেতৃত্বে এতে অতিথি হিসেবে ছিলেন মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও সংস্কৃতিক পরিচালক খন্দকার আবু রাইহান। ইসলামের দৃষ্টিতে রক্তদান বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা করেন আল নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রক্তদানের চাইতে উত্তম কোন কর্মসূচী হতে পারে না। আল কুরআনের ভাষায় একজন মানুষের প্রাণ রক্ষা সমগ্র মানব জাতির প্রাণ রক্ষার সমান।

এই মানবিক প্রয়াসের জন্য কাতার সরকারের পক্ষ থেকে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত প্রশংসাপত্রে বলা হয়, কমিউনিটির মাঝে স্বেচ্ছা রক্তদান সংস্কৃতির বিকাশে আল নূরের সেন্টারের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ