রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সারাদেশে ভোক্তা অধিকারের অভিযান, ৭১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে পণ্যের অতিরিক্ত মূল্য, ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রির অপরাধে ৭১টি প্রতিষ্ঠানকে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ২৪টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড দেয়।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের দেয়া ক্ষমতাবলে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো: মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

এ ছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭১টি প্রতিষ্ঠানকে চার লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে ভোজ্যতেল ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক বেশি দামে বিক্রি হচ্ছে কি-না তাও মনিটরিং করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আরেফিন।

তিনি বলেন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রির রশিদের গরমিল, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য; নকল পণ্য, ওজনে কারচুপি ও ইট পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ-বিরোধী বিভিন্ন অপরাধে ৭১টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সব সময় সাধুবাদ জানায়। কিন্তু অসাধু ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে প্রতারণাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ