শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের উত্তরাঞ্চলের সোহাগ শহরে এ সংঘর্ষ ঘটে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় গণমাধ্যমে ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়ার ছবি প্রকাশ পেয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উত্তর আফ্রিকার অন্যতম পুরনো ও বড় রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। তবে দেশটিতে প্রায়শই ট্রেন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৭ সালে মিসরে এক হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ