শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে করোনার ভয়াবহ রূপ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত-মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। রেকর্ড ভেঙে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১১৮ জন, যা এ বছরে দৈনিক আক্রান্তের হিসাবে সর্বোচ্চ। এক দিনে মৃত্যু হয়েছে ২৫৭ জনের।

রাজ্য হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৫২ জন। যার মধ্যে শুধু মুম্বাইয়ে ৫ হাজারের বেশি আক্রান্ত। গোটা মহারাষ্ট্র রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১১ জন।

মহারাষ্ট্রে প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে সারা দেশেই এখন করোনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। সুস্থতার হারের চেয়ে বেশি হচ্ছে দৈনিক সংক্রমণের হার। বিশেষত মহারাষ্ট্রে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে এখন। মুম্বাই করপোরেশনের পক্ষ থেকে হাসপাতালগুলোতে ১৩ হাজার ৭৭৩টি বেড বর্তমানে করোনা রোগীদের জন্য বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ২১ হাজার বেড করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ভারতে ১৮ রাজ্যের মধ্যে বিদেশী নতুন ধরনের খোঁজ মিলেছে। যার মধ্যে অধিকাংশই ব্রিটেনের। গত সপ্তাহে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলসহ একাধিক জায়গার নতুন ধরনের খোঁজ পাওয়া গিয়েছে ভারতে। এখন পর্যন্ত যার সংখ্যা ৭৯৫।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ